মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে আওয়ামী লীগ। এর মাধ্যমে আবারও জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন তাঁরা।

আজ শনিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখার চর এলাকায় মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুলের নেতৃত্বে ঐক্যফ্রন্টের একটি দল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ধর্ষণের শিকার সেই নারীকে দেখতে যাচ্ছে। আজ সকালে ঢাকা থেকে তাঁরা নোয়াখালীর উদ্দেশে রওনা হন।

সকাল সাড়ে নয়টায় আলেখার চরের জমজম হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রশাসনকে নির্লজ্জভাবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। শাসক দল একচেটিয়া ভোট করেছে।

আজ বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির নেতা মাহবুব উদ্দিন খোকন, আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।

নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার হওয়া ওই নারী (৪০) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঐক্যফ্রন্টের নেতারা সেখানেই যাবেন। আজই তাঁদের ঢাকায় ফেরার কথা।

গত ৩০ ডিসেম্বর ভোটের দিন রাতে ওই নারীর স্বামী-সন্তানকে বেঁধে তাঁকে পিটিয়ে আহত করা হয় এবং ধর্ষণ করা হয়। নির্যাতনের শিকার নারীর পরিবার জানায়, ভোটকেন্দ্রে কথা-কাটাকাটির জেরে এই ঘটনা ঘটানো হয়। ডাক্তারি পরীক্ষায় ওই নারীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক