,

বিএনপি নতুন ষড়যন্ত্রের অপচেষ্টা করছে : তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : পুনর্নির্বাচনের দাবি তুলে বিএনপি নতুন ষড়যন্ত্রের বীজ রোপণের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খবরে বলা হয়েছে, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে গণমাধ্যমকর্মী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন পরিচালনায় নেতৃত্বের সীমাহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নির্বাচন সংক্রান্ত মনগড়া অভিযোগের ফিরিস্তি দিচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন পরিচালনায় বিএনপির নেতারা সম্পূর্ণ ব্যর্থ ও জনবিচ্ছিন্ন ছিলেন। অস্বাভাবিক পরিস্থিতি তৈরির উছিলা খুঁজে গায়েবি শক্তির হস্তক্ষেপের অপেক্ষায় তারা নির্বাচনের দিকে মন না দিয়ে ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছে। এখন পিঠ বাঁচানোর জন্য মনগড়া অভিযোগের আশ্রয় নিয়েছে।’

নির্বাচনে হারলেই ফল প্রত্যাখ্যান বিএনপির পুরোনো রাজনৈতিক বদঅভ্যাস বলে মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ফলও হারা মাত্র প্রত্যাখ্যান করেছিল বিএনপি।

জাসদ সভাপতি বলেন, ‘বাংলাদেশ এখনো জঙ্গি-জামাত-যুদ্ধাপরাধী-রাজাকার ও তাদের দোসরদের হুমকি থেকে মুক্ত নয়।’ তিনি বলেন, দেশকে দুর্নীতি, বৈষম্য ও দেশবিরোধীদের হুমকি থেকে সম্পূর্ণ মুক্ত না করা পর্যন্ত জাসদের সংগ্রাম চলবেই।

সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো হুমকি এলেই তথ্য মন্ত্রণালয়কে আপনারা অবহিত করুন।’ এ সময় শেখ হাসিনার সরকারকে গণমাধ্যম-বান্ধব সরকার হিসেবেও অভিহিত করেন তিনি।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দলের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য শিরীন আখতার, জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহসভাপতি আফরোজা হক রীনাসহ জাসদ-এর কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর