,

শাবনূরকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করার ঘোষণা শাহনূরের

news-image

বিনোদন প্রতিবেদক : দুজনের নামের শেষেই আছে নূর—একজন শাবনূর, আরেকজন শাহনূর। প্রথমজনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করার ঘোষণা দিলেন দ্বিতীয়জন। ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিনের অনুষ্ঠানে তাঁকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের অনুুমতি চান শাহনূর। শাবনূরও আগ্রহ প্রকাশ করেন। শাহনূর বলেন, ‘শাবনূর আমার প্রিয় অভিনেত্রী। তার সঙ্গে আমার দারুণ বন্ধুত্ব, মানুষ হিসেবেও সে অসাধারণ। চলচ্চিত্রে এরই মধ্যে ২৫ বছর পার করেছে সে। তথ্যচিত্রে তাঁর ২৫ বছরের বর্ণাঢ্য পথচলা তুলে আনতে চাই। এখন গবেষণার কাজ করছি, আমার সঙ্গে আছেন পরিচালক তাজু কামরুল। শিগগিরই কাজ শুরু করব।’

শাবনূর বলেন, ‘শাহনূর আমার খুবই ভালো বন্ধু। আমাকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করবে জেনে খুশি হয়েছি। আশা করছি দারুণ কিছু একটা হবে।’

কবে নাগাদ তথ্যচিত্রটি দেখা যাবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি শাহনূর। তবে শাবনূরের জন্মদিনে বড় আয়োজন করে তথ্যচিত্রটি প্রদর্শনের ইচ্ছার কথা জানালেন শাহনূর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর