,

‘নিরঙ্কুশ বিজয় শেখ হাসিনার ‘ম্যাজিক’ ছিল’

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় শেখ হাসিনার ‘ম্যাজিক’ ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলে।

এ সময় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এসব বিরোধীদল সুলভ নির্বাচন পরবর্তী যে সিনারিও, হেরে গেলেই যে সিনারিও হয়, যে দৃশ্যপট জন্ম নেয় সেই দৃশ্যপটের পুনরাবৃত্তি আমরা বারে বারে দেখি। তো এটা এক সময় থেমে যাবে। কারণ বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। উন্নয়নের পক্ষে এবং আমাদের নেত্রীর পার্সোনাল অনেস্টি এবং ক্যারিশমার পক্ষে। এটা নিঃসন্দেহে বলা যায় এই নির্বাচনের বিজয়ের মূল চালিকা শক্তি হচ্ছে ‘হাসিনা ম্যাজিক’। এইটা হলো বাস্তবতা। লিডারের প্রতি জনগণের-তার উন্নয়ন, তার রাজনীতি, তার স্বচ্ছতা, তার সততা, তা যোগ্যতা-দক্ষতা প্রতি সমর্থন।

২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যে ভুল করেছে, এবার শপথ না নিয়ে একই ভুল করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি আমাদের পার্টির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও আমি আমন্ত্রণ করেছিলাম। তাদেরকে অনুরোধ করেছিলাম যে জনগণের রায়কে অসম্মান করা উচিত নয়। জনগণ রায় যে দিয়েছে, যেটুকু রায় দিয়েছে এটা তাদের সম্মান করা উচিত। সেটা তারা সম্মান করতে ব্যর্থ, তারা সেই ব্যর্থতার ভেতরেই আটকে থাকতে হবে বারে বারে।

ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগ আজকে সময়ের চাহিদা পূরণে দায়িত্ব পালন করবে। বাংলাদেশের তরুণ সমাজকে সংগঠিত করবে উন্নয়নের চাকাকে সচল রাখার জন্যে। ছাত্রলীগ তো তারুণ্যের প্রতীক, এনার্জির প্রতীক। আমাদের চলমান উন্নয়নের যে চাকা একে আরও সচল করবে ছাত্রলীগ।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর