মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তান

news-image

কূটনৈতিক প্রতিবেদক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের অবস্থান পরিষ্কার করেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের ব্যাপারেও পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রায় সবাই বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন। আওয়ামী লীগ সংসদীয় দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচন করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী সোমবার নতুন মন্ত্রিসভা শপথ নেবে।

এবারের নির্বাচনের আগে বিরোধী রাজনীতিকদের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইর এজেন্টদের যােগসাজশ থাকার অভিযোগ উঠেছে। সামাজিক যােগাযােগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন অডিওকে বিরােধী রাজনীতিবিদদের সঙ্গে আইএসআই এজেন্টদের ফোনালাপ বলে দাবি করা হয়েছে।

এছাড়া ঢাকা ও লন্ডনে তাদের একাধিক বৈঠকেরও অভিযোগ উঠেছে। তবে বরাবরের মতো এবারও উভয় পক্ষ সেগুলোকে বানোয়াট বলে দাবি করেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক