শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ কোনোদিন মানুষের ভোটে জয় পাবে না : কাদের সিদ্দিকী

news-image

নিজস্ব প্রতিবেদক : সরাসরি মানুষের ভোটে আর কোনোদিন আওয়ামী লীগ জয়ী হতে পারবে না বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

আজ বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগ আর কখনো মানুষের সমর্থন নিয়ে, জনগণের সমর্থন নিয়ে কোনো নির্বাচনে জয়যুক্ত হতে পারবে না। সরাসরি মানুষের ভোটে কোনোদিন আওয়ামী লীগ আর জয়ী হতে পারবে না।’

এ সময় তিনি জানান, এই সরকার সন্ত্রাসী আর প্রশাসনের মাধ্যমে ভোট ডাকাতি করেছে। এর মধ্য দিয়ে ভোটারদের সঙ্গে প্রহসন করলো আওয়ামী লীগ সরকার।

বঙ্গবীর কাদের সিদ্দকী বলেন, এই নির্বাচনের মধ্যে দিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আবার নতুন করে মহাসঙ্কটে পড়লো।

এ সময় দেশের মানুষের স্বার্থে নতুন করে নির্বাচন দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।