মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাথা গরম’ না করে শপথগ্রহণের আহ্বান মোহাম্মদ নাসিমের

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের মাথা গরম না করেই ইতিবাচক রাজনীতির জন্য শপথগ্রহণের আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দলের বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

নাসিম বলেন, ‘ভুল সংশোধন করে বিএনপি ইতিবাচক রাজনীতি করবে এই আশা ১৪ দলের।’এবার নির্বাচনে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে বলে জানান তিনি।

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন ১৪ দলের মুখপাত্র। তিনি বলেন,“যখন আপনাদের সামনে একজন প্রবীণ নেতা বলেছেন ‘খামোশ’। কিন্তু আপনারা ‘খামোশ’ হন নাই, ইনশাআল্লাহ। আপনারা চালিয়ে গেছেন। একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে। ”

নাসিম বলেন, ‘আপনারা আমাদের সমর্থন করেছেন, সমালোচনা করেছেন। তারপরও আপনাদের যে আকুণ্ঠ সমর্থন এটি আমাদের অভিভূত করেছে। ’