মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অদ্বৈত মল্ল বর্মণ ব্রাহ্মণবাড়িয়াকে বিশ্ব দরবারে অনন্য লেখনীতে পরিচয় করিয়েছেন-কবি জয়দুল হোসেন

news-image

তিতাস একটি নদীর নাম এর লেখক অদ্বৈত মল্ল বর্মণ তিতাস পাড়ের ব্রাহ্মণবাড়িয়াকে তাঁর শৈল্পিক লেখনীর মাধ্যমে সারা বিশ্বে পরিচয় করিয়েছেন। অনন্য এ লেখকের স্মৃতিকে বিকশিত রাখতে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির নানা প্রস্তাবনায় সড়কের নামকরণ হয়েছে এবং আবক্ষ মূর্তি স্থাপিত হয়েছে। অদ্বৈতের স্মৃতিকে আরও বিকশিত করতে তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি অদ্বৈতের স্মৃতি রক্ষায় মল্ল বর্মণ পাড়ার নদী ঘাটকে “অদ্বৈত মল্ল বর্মণ চত্বর” ঘোষনা দেন এবং এই চত্বরে ভবিষতে সাংস্কৃতিক চর্চা সহ বিভিন্ন অনুষ্ঠান হবে বলে জানান।

গতকাল মঙ্গলবার সাহিত্য একাডেমির উদ্যোগে অদ্বৈত মল্ল বর্মণ এর ১০৫ তম জন্ম বার্ষিকীতে অদ্বৈতের স্মৃতি বিজরিত স্থান গোকর্ণ ঘাটে নবঘোষিত অদ্বৈত মল্ল বর্মণ চত্বরে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম শিবলীর পরিচালনায় এ আয়োজনে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাহিত্য একাডেমির পরিচালক পরিমল ভৌমিক, নারী নেত্রী. নন্দিতা গুহ, কবি মহিবুর রহিম,নির্মল মল্ল বর্মণ, সাংবাদিক আল আমীন শাহীন, কবি আমির হোসেন, নেলী ইসলাম, কবি শিরিন আক্তার,গায়েত্রী রায়,জামিলুর রহমান,প্রভাষক দ্বীপ রায়,খালেদা মুন্নী,রিপন দেবনাথ,ফোরকান প্রমুখ।

এর আগে সাহিত্য একাডেমির সদস্যরা শোভাযাত্রা করে অদ্বৈত মল্ল বর্মণের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে। সবশেষে সঙ্গীতানুষ্ঠানে নির্মল মল্ল বর্মণ সঙ্গীত পরিবেশন করেন।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন