,

জামায়াত আমিরের বাজার নিয়ন্ত্রণের ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাজারে অস্থিরতা বাড়ছে এবং এর পেছনে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দায়ী করে তিনি নিয়ন্ত্রণে নীতিমালা কার্যকর করার ঘোষণা দিয়েছেন।

আজ সকাল মিরপুর-১ নম্বরে শাহ আলী কাঁচা বাজার পরিদর্শনকালে তিনি বলেন, “বাজার আগের তুলনায় আরও অস্থির হয়েছে। এখানে ব্যবসায়ীরা স্বস্তিতে কাজ করতে পারছেন না, কারণ দখলদারিত্ব ও চাঁদাবাজি রয়েছে।”

শফিকুর রহমান আরও বলেন, “চাঁদাবাজির শিকার হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। কৃষক ও ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য পাচ্ছেন না। আমরা এই অবস্থা ভাঙার চেষ্টা করব।”

তিনি জানিয়েছেন, বিরোধীদল মাঠে নামবে, আওয়াজ তুলবে এবং জনগণকে সংগঠিত করে বাজার নিয়ন্ত্রণে কাজ করবে। তিনি দৃঢ়ভাবে জানান, এই লড়াই অব্যাহত থাকবে এবং একা কোনো দল নয়, সবাই মিলেই দেশকে ভালো করার চেষ্টা করতে হবে।

পরিদর্শনে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর