,

হিমন্ত বিশ্ব শর্মা টানা দ্বিতীয়বার আসামের মুখ্যমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আসামের রাজনীতিতে ইতিহাস রচনা করতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার তিনি টানা দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।

এই মাইলফলক অর্জনের মাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের সমর্থন ছাড়াই টানা দুই মেয়াদে মুখ্যমন্ত্রী হওয়া প্রথম নেতা হিসেবে নাম লিখিয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান স্থানীয় সময় সকাল ১১:৪০ মিনিটে গুয়াহাটির খানাপাড়া এলাকার ভেটেরিনারি ফিল্ডে অনুষ্ঠিত হবে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসসহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন।

এবার শপথ নিচ্ছেন চারজন বিধায়কও – বিজেপির আজন্তা নেওগ ও রমেশ্বর তেলি, আসাম গণ পরিষদের অতুল বোরা এবং বডোল্যান্ড পিপলস ফ্রন্টের চারন বড়ো। আসাম বিজেপির সভাপতি দিলীপ সাইকিয়া জানান, এটি এনডিএ সরকারের জন্য তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী উপস্থিতিতে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠান।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হিমন্ত বিশ্ব শর্মার টানা দ্বিতীয় মেয়াদ এনডিএ জোটের আসামে অবস্থান আরও দৃঢ় করবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র