মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি তেল বাণিজ্যে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র তিন ব্যক্তি ও নয়টি প্রতিষ্ঠানকে ইরানি তেল চীনে পরিবহনে সহায়তার অভিযোগে নতুন নিষেধাজ্ঞার আওতায় এনেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় সোমবার এ ঘোষণা দেয়।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চারটি হংকং, চারটি সংযুক্ত আরব আমিরাত এবং একটি ওমানভিত্তিক। মার্কিন প্রশাসনের দাবি, এই প্রতিষ্ঠানগুলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর জন্য শেল কোম্পানি হিসেবে কাজ করেছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ট্রাম্প প্রশাসন ইরানকে সামরিক ও পারমাণবিক প্রকল্প ও আঞ্চলিক মিত্রগোষ্ঠীকে অর্থায়ন থেকে বঞ্চিত করার জন্য নিষেধাজ্ঞা চালিয়ে যাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর আইআরজিসি এবং এর সহযোগী নেটওয়ার্কের আর্থিক কার্যক্রমের তথ্যের জন্য সর্বোচ্চ ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হংকং ব্লু ওশান লিমিটেড, হংকং সানমু লিমিটেড, দুবাইভিত্তিক ওশান অ্যালিয়ানজ শিপিং এলএলসি, শারজাহভিত্তিক এটিক এনার্জি এফজেডই, ওমানভিত্তিক জিউস লজিস্টিকস গ্রুপ, এবং ইউনিভার্সাল ফরচুন ট্রেডিং এলএলসি। এই পদক্ষেপের মাধ্যমে ইরানের তেল বাণিজ্য থেকে অর্থের প্রবাহ কমিয়ে তেহরানের সামরিক ও আঞ্চলিক কার্যক্রমে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নাট্যনায়ক আতাউর রহমানের মৃত্যু, শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে

ঢাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম পদচারণা

উচ্চশিক্ষিতদের জন্য নতুন কর্মসংস্থান পরিকল্পনা ঘোষণা

জামায়াত আমিরের বাজার নিয়ন্ত্রণের ঘোষণা

হিমন্ত বিশ্ব শর্মা টানা দ্বিতীয়বার আসামের মুখ্যমন্ত্রী

ইনিংস ঘোষণার পর পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত্যু ৪১৫

দুধের শিশুসহ মা গেলেন কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল আরও ২ সন্তান

লাইফ সাপোর্টে বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

‘মা গো…আর মারিস না ভাই’

পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার