,

শিরীন শারমিনকে ভারতের স্পিকারসহ বিভিন্ন দেশের এমপিদের অভিনন্দন

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনসহ বিভিন্ন দেশের সংসদ সদস্যরা।

স্পিকারের একান্ত সচিব কামাল বিল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে জানান, ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য জাতীয় সংসদে স্পিকারের দপ্তরে যোগাযোগ করা হয়। স্পিকার দপ্তরে না থাকায় মোবাইলে যোগাযোগ করে অভিন্দন জানিয়েছেন তিনি। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে এমপিরাও স্পিকারকে বিভিন্ন মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন নিয়ে রংপুর-৬ আসনে নৌকা প্রতীকে ২ লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া ওই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। আর নবম সংসদে তিনি সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর