মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই নায়িকা ফেসবুক থেকে উধাও

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা পপি। দীর্ঘদিন ধরেই অভিনয় দিয়ে তিনি মুগ্ধ করে রেখেছেন ঢাকাই সিনেমার দর্শক। অসংখ্য সুপারহিট ছবিরও নায়িকা তিনি। শাকিল খান, ইলিয়াস কাঞ্চন, আমিন খান, রিয়াজ, মান্না, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সফল হয়েছেন তিনি।

সম্প্রতি চলচ্চিত্রে খানিকটা অনিয়মিত তিনি। কাজ করছেন বেছে বেছে। কালেভদ্রে দেখা যায় ছোটপর্দার নাটক-টেলিছবিতে। সর্বশেষ অনন্য মামুনের ‘ইন্দুবালা’ নামের ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

অন্যদিকে নতুন প্রজন্মে সফল ও জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এরইমধ্যে নামের শেষে যোগ করেছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা। জনপ্রিয়তা নিয়ে এখনো সিনেমায় সচল তিনি।

এই দুই নায়িকা এখনো একসঙ্গে কাজ করেননি। তবে গেল কয়েকদিন ধরেই তাদের নাম উচ্চারিত হচ্ছে একসঙ্গেই। আর তার কারণ কিন্তু খুশির কোনো খবর নয়। এই দুই নায়িকার
ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।

চিত্রনায়িকা পপি বলেন, ‘প্রায় ১৫ দিন আগে আমার আইডিতে কে বা কারা রিপোর্ট করেছিলো। তারপর টেম্পরালি ব্লক হয়ে যায়। পরে পুলিশের সহায়তায় সেই সমস্যার সমাধান করেছিলাম। কিন্তু হ্যাকাররা এরপর আমার আইডিটি হ্যাক করে। আমি সাইবার ক্রাইমে অভিযোগ করেছি। আশা করছি দ্রুতই আইডি ফেরত পাবো।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল যুগে ফেসবুক যোগাযোগের খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এখান থেকে দুনিয়ার সবকিছু বিষয়ে আপডেট থাকা যায়। আমিও আমার সাংবাদিক ভাই-বন্ধু ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারি। এমন একটি ব্যাক্তিগত প্রয়োজনের মাধ্যম যারা হ্যাক করে তারা আসলে বাজে লোক। প্রতিনিয়তই আইডি হ্যাকড হচ্ছে। এদের প্রতিহত করা জরুরি।’

অন্যদিকে চিত্রনায়িকা মাহি জানান, তার আইডিটিও হ্যাকিংয়ের শিকার হয়েছে। তবে পুলিশ চেষ্টা করছে আইডি উদ্ধারের। তার নতুন কোনো আইডি নেই। কেউ যেন নতুন কোনো আইডি থেকে বিভ্রান্ত বা ভোগান্তির শিকার না হন সেজন্য সবাইকে সচেতন থাকতেও বলেছেন এই ‘অগ্নি’কন্যা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক