,

যে প্রার্থী ‘শূন্য’ ভোট পেয়ে রেকর্ড গড়লেন

news-image

অনলাইন ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন রবিবার সারা দেশে অবাধ, শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পেয়েছে। তবে এই নির্বাচনে চট্রগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে কোদাল প্রতীকে একটি ভোটও না পেয়ে লজ্জার রেকর্ড গড়েছেন গণসংহতি আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী। ব্যালট বাক্সে তার কোদাল মার্কায় একটি সিলও পড়েনি।

এ আসেন ২ লাখ ৮৭ হাজার ৪৭টি ভোট পেয়ে জয় লাভ করেন আওয়ামী লীগ প্রার্থী আফসারুল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবদুল্লাহ আল নোমান পেয়েছেন ৪১ হাজার ৩৯০টি ভোট।

প্রতীক বরাদ্দের পর থেকে গণসংযোগ বা নির্বাচনী প্রচারণায় পিছিয়ে ছিলেন না রুমী। তার গণসংযোগ মিছিলগুলোতে দেখা গেছে – এলাকার কয়েকটি সংগঠনের সংগঠক, রাজনৈতিক কর্মী, প্রসিদ্ধ শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যিক, মানবাধিকার আইনজীবীদের।

স্থানীয় বস্তির কয়েকজন নারীরাও তার মিছিলে স্বতস্ফূর্তভাবে এসেছিলেন। এত কিছুর পরেও একাদশ জাতীয় নির্বাচনে একটি ভোটও পাননি এই রাজনৈতিক ব্যক্তি। সূত্র : সময় টিভি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর