মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের বিজয়ীরা শপথ নেবেন না

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী সাতজন প্রার্থী শপথ নেবেন না। আজ সোমবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করে আসা বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ারও সমালোচনা করেছেন কোনো কোনো নেতা।

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

স্থায়ী কমিটির বৈঠকের পর ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। বৈঠকে জোটের শরীক নেতারা অংশ নেন। এরপর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক করেন ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা।

আজ সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় সাংবাদিকরা জানতে চান, ভোটে ধানের শীষের প্রতীকে যারা নির্বাচিত হয়েছেন তার শপথ নেবেন কি না। উত্তরে ফখরুল বলেন, আমরা ফলাফল প্রত্যাখান করেছি। একই সঙ্গে এই দাবি আদায়ে আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলনও করব।

ভবিষ্যত কর্মসূচি প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘অবশ্যই আমাদের কর্মসূচি থাকবে। এই নির্বাচনে এটা প্রমাণ হয়ে গেছে যে, দলীয় সরকারের অধীনে কখনো নির্বাচন সুষ্ঠু হবে না। এবার এই সরকার নির্বাচন কমিশনের সাথে যোগসাজস করে এমন একটা নির্বাচন করল, এটা জাতির রাজনৈতিক ইতিহাস ও নির্বাচনের ইতিহাসে সবচাইতে কলঙ্কময় ঘটনা বলে আমি মনে করি। সূত্র: দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক