,

খালেদা জিয়া যেভাবে জানলেন ভোটের ফলাফল

news-image

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পেয়ে গেলো ৮ ফেব্রুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী আছেন। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।

ভোট দিতে না পারলেও কারাগারে বসে তিনি ভোটের ফলাফল জেনেছেন।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সারাদেশে অনুষ্ঠিত নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানার চেষ্টা করেছেন তিনি। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালেদা জিয়া নির্জন কারাগারের ডেয়ার কেয়ার সেন্টারের দ্বিতীয় তলায় বন্দীজীবন কাটছে। তার সাথে তার নিজস্ব গৃহপরিচারিকা ফাতেমা বেগম রয়েছেন। তার দৈনন্দিন খাবার সরবরাহ ও সার্বিক নিরাপত্তায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ডেপুটি জেলারের নেতৃত্বে প্রায় ১০ জন নারী কারারক্ষী ভেতরে পালাক্রমে ডিউটি করছেন।

তার প্রতি বেলার খাবার দেয়ার আগে কারা ডাক্তার পরীক্ষা করে তারপরই সরাবরাহ করছেন। শুধু খাবার পরীক্ষা নয়, তার স্বাস্থ্য পরীক্ষা জন্য একজন কারা ডাক্তার সার্বক্ষণিক কারাগারে দায়িত্ব পালন করছেন।

কারাবিধি মোতাবেক খালেদা জিয়া ডিভিশনপ্রাপ্ত বন্দীর মর্যাদায় উন্নতমানের খাবারের পাশাপাশি সরকারীভাবে একটি টেলিভিশন পেয়েছেন। তবে ওই টেলিভিশনে তিনি শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চ্যানেল দেখার সুযোগ পাবেন। এছাড়া তিনি ৩টি জাতীয় পত্রিকা পান। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর