শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থগিত করা হয়েছে ঐক্যফ্রন্টের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক ড. মেহেদী মাসুদ।

ড. মেহেদী মাসুদ বলেন, বিকালে বিএনপি ও ২০ দলের বৈঠক থাকায় আপাতত জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

সোমবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় ওই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে দলের স্থায়ী কমিটির সদস্যদের এবং সন্ধ্যা ৬টায় একই স্থানে ২০-দলীয় জোট নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্র: পূর্বপশ্চিম