মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৯৮টি আসনের বেসরকারি ফল ঘোষণা ইসির

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) ২৫৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্টতা পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জাতীয় পার্টি (লাঙ্গল) ২০টি।

আজ সোমবার ভোর চারটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্ত্বরে নির্বাচনী তথ্য সরবরাহ কেন্দ্রে বেসরকারি এই ফল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

প্রার্থীর মৃত্যুজনিত কারণে একটি আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়েছিল। ওই আসনে আগামী ২৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার একটি আসনের তিন কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে। এই দুটি বাদে বাকি ২৯৮টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) ২৫৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্টতা পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জাতীয় পার্টি (লাঙ্গল) ২০টি। মহাজোট জোটগতভাবে পেয়েছে ২৮৮টি আসন।

বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট জোটগতভাবে পেয়েছে ৮টি আসন। বিএনপি ৬টি ও গণফোরাম একজন ও জাতীয় ঐক্য প্রক্রিয়া ১টি আসনে জয়ী হয়েছে।

এছাড়া মহাজোটের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, তরিকত ফেডারেশন ১, জাতীয় পার্টি (জেপি) ১ এবং স্বতন্ত্র প্রার্থী ২টি আসনে জয়ী হয়েছে।

মহাজোটের শরিকরা ২৯টি আসন পেলেও ২০ দলের শরিক দলগুলো একটি আসনেও জয়ী হতে পারেনি।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক