মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিংবদন্তী পরিচালক মৃণাল সেন আর নেই

news-image

ডেস্ক রিপোর্ট: রবিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মৃত্যু হয় এই কিংবদন্তী পরিচালকের। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

১৯২৩ সালের ১৪ মে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন মৃণাল সেন। পড়াশোনার জন্য কলকাতায় বসবাস শুরু করেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেন তিনি।

পড়াশোনা শেষ করে সাংবাদিকতা শুরু করেন মৃণাল। এরপরে ওষুধ বিপননকারী হিসেবেও কাজ করেছেন। এরপরে চলচ্চিত্রে শব্দ কলাকুশলী হিসাবে কাজ করেন। তারপরে তিনি নিজেই চলচ্চিত্র পরিচালনার কাজ শুরু করেন।

১৯৫৫ সালে মৃণাল সেনের প্রথম পরিচালিত ছবি ‘রাতভোর’ মুক্তি পায়। তাঁর দ্বিতীয় ছবি ‘নীল আকাশের নিচে’ তাকে স্থানীয় পরিচিতি এনে দেয়। তাঁর তৃতীয় ছবি ‘বাইশে শ্রাবণ’ পায় বিশ্বজোড়া খ্যাতি।

তার ‘আকালের সন্ধানে’ ছবিটি ১৯৮১ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার হিসাবে রুপোর ভালুক জয় করে। মৃণাল সেনের পরবর্তীকালের ছবির মধ্যে উল্লেখযোগ্য মহাপৃথিবী (১৯৯২) এবং অন্তরীন (১৯৯৪)। তার শেষ ছবি ‘আমার ভুবন’ মুক্তি পায় ২০০২ সালে।

পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে সহ নানাবিধ পুরষ্কার রয়েছে পরিচালক মৃণাল সেনের ঝুলিতে। ২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন তাকে গার্ড অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেন।

এ জাতীয় আরও খবর

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মেসিকে আন্তোনেলার আবেগঘন বার্তা

ফাইনালে বড় পর্দায় ট্রাম্পকে দেখায়নি ফিফা, মাঠে নামতেই দুয়ো