,

বিএনপির প্রার্থী সালাউদ্দিনকে ছুরিকাঘাত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৪ আসনের (ডেমরা-শ্যামপুর) বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গেলে ছুরিকাঘাতের শিকার হন তিনি।

সালাউদ্দিনের ছেলে তানভীর আহম্মেদ রবীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গেলে আমার বাবাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। এতে বাবা গুরুতর জখম হয়েছেন। প্রথমে তাকে আজগর আলী হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্যামপুর জোনের এসি ফয়সাল মাহমুদ জাগো নিউজকে এ বিষয় বলেন, সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে হামলার অভিযোগ জানানো হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে তেমন কোনো আলামত পাইনি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

হামলার বিষয়টি সাজানোও হতে পারে বললেন এসি ফয়সাল মাহমুদ।জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর