মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা এখন পর্যন্ত যে চিত্রটা দেখছি এটা একটা সহিংস নির্বাচন : রিজভী

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেয়াসহ নানা অনিয়মের চিত্র তুলে ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা এখন পর্যন্ত যে চিত্রটা দেখছি এটা একটা সহিংস নির্বাচন। সরকারের ইচ্ছার একতরফা নির্বাচনের আভাস আমরা পেলাম।

রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, সারা দেশে সংহিসতা ও দখলের নির্বাচনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। র‌্যাব, পুলিশ ও বিজিবির সহায়তায় আওয়ামী লীগের লোকজন এ তাণ্ডব চালাচ্ছে।

অভিযোগ করে রিজভী বলেন, সারা দেশের প্রায় অর্ধশতাধিক আসনে রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভরা হয়েছে, বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না।

নির্বাচনী প্রচারে ধানের শীষের প্রার্থী, বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, বিরোধীদলীয় গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

‘নির্বাচনে সহিংসতা করে গতকাল রাতে আওয়ামী লীগের লোকজন টাঙ্গাইল-২ আসনের শ্যামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুল আজিজকে কুপিয়ে হত্যা করেছে। আজ গুলি করা হয়েছে ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিনকে,’ জানালেন রিজভী।

রিজভী দাবি করেন, সহিংস নির্বাচনের মাধ্যমে সরকার একতরফা নির্বাচন করার যে পরিকল্পনা করেছে, তার প্রমাণ মেলে দুই ঘণ্টার নির্বাচনের চিত্র দেখলেই।

সংবাদ সম্মেলনে দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক