,

জনগণ পরিবর্তন চায় : আলজাজিরাকে ড. কামাল

news-image

নিউজ ডেস্ক : নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বলেছেন, জনগণ পরিবর্তন চায়। পরিবর্তনের সময়ও এসেছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

সাক্ষাতে আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার ব্যাপারে ড. কামাল বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার কারণ পরিবর্তনের জন্য মানুষের সর্বসম্মত আহ্বান। জনগণ বলছে, তারা পরিবর্তন চান। এখন প্রত্যেকেই যা বলছে, আমি অবশ্যই সেটি বলবো : পরিবর্তনের সময় এসেছে। আমি শেখ হাসিনার সরকার এবং তার দেশে ফেরার (নির্বাসন থেকে) সহায়ক হয়েছি। তার বাবা মারা যাওয়ার দিন আমি তার সঙ্গে ছিলাম।

তিনি বলেন, আমি এমন কেউ নই; যিনি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায়, কিন্তু আমি বলবো, ১০ বছর যথেষ্ট হয়েছে। আপনি যথাযথ নির্বাচনের মাধ্যমে পাঁচ বছর অতিবাহিত করেছেন এবং যথার্থ নির্বাচন ছাড়াই পরবর্তী পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন (২০১৪ সালের নির্বাচন বয়কট করেছিল বিরোধী দল)।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস আছে কিনা জানতে চাইলে আলজাজিরাকে ড. কামাল বলেন, প্রতিষ্ঠানে আমাদের বিশ্বাস আছে। কিন্তু সেখানে কিছু ব্যক্তি আছেন; যারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস এবং সাময়িক লাভের জন্য সরকারের পক্ষে কাজ করছেন।

‘বিচারপতি এবং নির্বাচন কমিশনার; যারা সাংবিধানিক অফিসে যান, তাদের ব্যক্তিগত প্রলোভনের ঊর্ধ্বে থাকা উচিত। আমরা তাদের এটা মনে রাখার অনুরোধ জানিয়েছি যে, তাদের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়-দায়িত্ব রয়েছে; যেটাতে নিরপেক্ষ এবং ন্যায্য থাকা জরুরি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর