মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বছরজুড়ে বলিউডে আলোচিত ১১ বিয়ে

news-image

বিনোদন ডেস্ক : ২০১৮, বছরজুড়েই বলিউডে বেজেছে বিয়ের সানাই। একের পর এক বড় তারকাদের আলিশান বিয়ের সাক্ষী পুরো বিশ্ব। সুপারস্টার দীপিকা, রণবীর, প্রিয়াঙ্কা থেকে শুরু করে সাত পাঁকে বাঁধা পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় তারকারা। তবে প্রত্যেকটি বিয়েতেই যেন ছিলো বিতর্কিত নানা বিষয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক ২০১৮ সালে বলিউডের সমালোচিত ১১ বিয়ে…

ধর্ম পরিবর্তন করে বিয়ে
হিন্দি টেলিভিশন সিরিয়াল ‘শ্বশুরাল সিমরকা–র জনপ্রিয় তারকা দীপিকা কক্কর। গত ২২ ফেব্রুয়ারি সহ-অভিনেতা সইব ইব্রাহিমকে বিয়ের করেন তিনি। মুম্বাইয়ে টিভি তারকাদের জন্য বড় করে রিসেপশন পার্টি দিয়েছিলেন তারা। হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণকে কেন্দ্র করে সমালোচনায় ছিলেন এই জুটি। শুরুতে অস্বীকার করলেও পরে তারা জানান, সইবকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হতে হয়েছে দীপিকাকে।

সোনম-আনন্দের বিয়ে
চলতি বছরের মাঝের দিকে প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর। গত ৮ মে শিখ রীতিনীতি মেনে ভারতে দিল্লির একটি গুরুদুয়ারায় বিয়ে করেন তারা। বলিউডের এভারগ্রিন অভিনেতা অনিল কাপুরের ছোট মেয়ে সোনম। বছরের শুরু থেকেই তাদের বিয়ের গুঞ্জন থাকলেও অবশেষে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। বলা হয়ে থাকে, এই বছর বলিউডে বিয়ের ট্রেন্ড শুরু হয়েছে সোনম-আনন্দের বিয়ে দিয়েই।

হিমেশের ২য় বিয়ে
মে মাসে বলিউডের আরও এক তারকা বিয়ে করেন। জনপ্রিয় গায়ক ও মিউজিক কম্পোজার হিমেশ রেশমিয়া নিজের বাসভবনে এক ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয়বার বিয়ে করেন। সোনমের বিয়ের ঠিক পরের দিন ৯ মে অনুষ্ঠিত হয় হিমেশের মেহেন্দি অনুষ্ঠান। যদিও খুবই ঘনিষ্ঠরা ছাড়া তার বিয়ের বিষয়টি কেউই জানতেন না। অনেকদিন ধরেই লিভ ইন রিলেশনশিপে থাকা অভিনেত্রী সোনিয়া কাপুরকে ১১ মে বিয়ে করেন হিমেশ। আচমকাই সামাজিক যোগাযোগামাধ্যমে নিজের বিয়ের ছবি পোস্ট করে সবাইকে অবাক করে দেন তিনি।

অন্তঃসত্ত্বা হওয়ায় তড়িঘড়ি বিয়ে
সোনাম-আনন্দের বিয়ের ঠিক দুদিন পর চুপটি মেরে মুম্বাইয়ে গুরুদুয়ারায় বিয়ে করেন বলিউডের আরে অভিনেত্রী নেহা ধুপিয়া। তিন বছরের ছোট প্রেমিককে অঙ্গদ বেদিকে পরিবারের খুব ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। ভারতীয় ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে চিত্রতারকা ও মডেল অঙ্গদ বেদি। গত ১০ মে সকালে বিয়ে করে রাতেই মধুচন্দ্রিমার জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দেন তারা। এরপরই শোনা যায়, নেহা অন্তঃসত্ত্বা হওয়ায় তড়িঘড়ি এই বিয়ের আয়োজন করা হয়। বিয়ের মাত্র ছয় মাসের মাথায় ছেলে সন্তানের জন্ম দেন এই দম্পতি।

৫২ বছর বয়সে তরুণীকে বিয়ে
বয়সে ২৯ বছরের ছোট এক তরুণীকে বিয়ে করে বলিউডে তাক লাগিয়ে দেন ভারতীয় মডেল ও অভিনেতা মিলিন্দ সুমন। গুয়াহাটির মেয়ে অঙ্কিতার কোনওয়াররের সঙ্গে প্রায় দুই বছর প্রেম করে বিয়ে করে ৫২ বছর বয়সী এই বলিউড অভিনেতা। গত ১১ এপ্রিল ভারতের মহারাষ্ট্রের আলীবাগে ‘ডেসটিনেশন ওয়েডিং’ এর আয়োজন করেন এই জুটি। বিয়ের আগে ছোট পরিসরে মেহেদির অনুষ্ঠান হয় সেখানে। বয়সের এই লম্বা ফারাককে নিয়ে কোনো সমালোচনাকে প্রশ্রয় দেননি তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দুজন নিজেদের রোমান্টিক মুহূর্তের ছবি প্রকাশ করেন।

গোপনে বিয়ে
ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো গত ১০ জুলাই বিয়ে করেছেন। ধর্ষণ, প্রতারণা, জোর করে গর্ভপাতে বাধ্য করাসহ একাধিক অভিযোগ রয়েছে মিমোর বিরুদ্ধে। জামিনে মুক্তিপ্রাপ্ত এই অভিনেতা দক্ষিণী অভিনেত্রী মাদালসাকে বিয়ে করেন। গত ৭ জুলাই উটির হোটেলে মাদালসা ও মিমোর বিয়ে হবার কথা থাকলেও সেদিন ওই হোটেলে পুলিশ হানা দেয়। এরপরই হোটেল ছাড়েন মেয়ের বাড়ির লোকজন। ব্যক্তিগতভাবে বিয়ের পর প্রকাশ্যে আসে মাদালসা ও মিমোর বিয়ের প্রথম ছবি।
সম্প্রতি মিমোর বিরুদ্ধে ধর্ষণ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা, জোর করে গর্ভপাত করতে বাধ্য করার অভিযোগ এনেছেন এক তরুণী। পাশাপাশি প্রতারণা ও হুমকির অভিযোগ আনা হয়েছে মিঠুনের স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও।

দুই প্রতিযোগীর বিয়ে
বিগ বসের ঘরেই প্রতিযোগী হিসেবে দেখা হয়েছিল প্রিন্স নারুলা ও যুবিকা চৌধুরীর। গত তিন বছর ধরে একে অপরের সঙ্গে ডেটিং করার পর অবশেষে গত ১২ অক্টোবর মুম্বাইয়ের একটি হোটেলে সাত পাকে বাঁধা পড়েন তারা। প্রিন্স বিগ বসের বাড়িতে যুবিকার মন জয় করার জন্য হৃদয় আকৃতির পরোটা ও গোলাপ ফুল দিয়ে হাঁটু মুড়ে বসে তাকে প্রোপোজ করেন। এর পর থেকেই শুরু হয় তাদের প্রেমের সূচনা।

দুই সুপারস্টারের বিয়ে
দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্কের পর নানা জল্পনা শেষে বিয়ে করেন বলিউডের দুই সুপারস্টার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গত নভেম্বর মাসের ১৩ ও ১৪ তারিখে কন্নড় ও সিন্ধি রীতি মেনে বিয়ে করেন তারা। বিয়ের ১০ দিন আগ থেকেই ধুমধামে বাজতে থাকে বিয়ের সানাই। নিজ দেশের গুণ্ডি পেরিয়ে ইতালির লেক কোমোতে এক রাজকীয় বিয়ের আয়োজন করেন এ জুটি। মাত্র ৩০ জন অতিথি তাদের বিয়েতে রাখা হয় নানা বাধ্যবাধকতায়। আমন্ত্রিত অতিথিদের মোবাইল ফোন-ক্যামেরা নিষিদ্ধ, খাবারের রেসিপি লুকিয়ে রাখার মতো আরও চমক ছিল তাদের বিয়েতে। তবে সবশেষে দুই দুইটি রিসেপশন করে পুরো বলিউডে চমক দেখান তারা।

কাপিল শর্মার বিয়ে
ভারতের ছোট পর্দার জনপ্রিয় উপস্থাপক কপিল শর্মা দীর্ঘদিনের বান্ধবী গিন্নি ছত্রাতকে বিয়ে করেছেন।  গত ১২ ডিসেম্বর পাঞ্জাবের জলন্ধরে গিন্নির বাবার বাড়িতে বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে গিন্নি পাঞ্জাবের সনাতনী ঘরানা বজায় রেখে পোশাক পরবেন।  এরপর গত ১৪ ডিসেম্বর অমৃতসরে হবে কপিল-গিন্নির রিসেপশন অনুষ্ঠান।  মুম্বাইয়ের এক জমকালো রিসেপশন পার্টির আয়োজন করেন এ দম্পতি।

প্রিয়াংকার ছোট তারকাকে বিয়ে
নিজের থেকে বয়সে ১০ বছরের ছোট মার্কিন পপ গায়ক নিক জোনাসকে বিয়ে করে বছরের সেরা চমক দেখিয়েছেন সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। গত পয়লা ডিসেম্বর ভারতের রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে দুই রীতিতে বিয়ে করেন ভিন্ন ধর্মের এই দুই তারকা। খ্রিষ্টান রীতিতে প্রথম বিয়ের পরদিন (২ ডিসেম্বর) হিন্দু রীতিতে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন এই নবদম্পতি। এক বছরেরও কম সময়ে প্রেম করে বিয়ের সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা-নিক। তারাও বিয়েটা ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠান হিসেবেই করছেন তারা। যেখানে কোনো অতিথিকেই মোবাইল ফোন বা ক্যামেরা সঙ্গে নিতে দেওয়া হয়নি। আমন্ত্রিত অতিথি ছাড়া কাউকেই উমেদ ভবন প্যালেসের ধারে-কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। বিয়ের পর তারও দুইটি রিসেপশন পার্টির আয়োজন করেন। মুম্বাইয়ে গত ২০ ডিসেম্বর এই আয়োজনে দেখা যায় বলিউডের সব নামজাদা তারকাকে।

হাজার কোটি টাকার বিয়ে
১২ ডিসেম্বর ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ের বিয়ে হয়েছে দেশটির আরেক ধনকুবের অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের। এখন পর্যন্ত এ বিয়েই ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল বিয়ে হিসেবে স্বীকৃতি পেয়েছে। চার হাজার ৩৭০ কোটি ডলারের মালিক মুকেশ আম্বানি তার মেয়ের বিয়েতে অবশ্য সম্পদের সামান্যই খরচ করেছেন। এই বিয়ের খরচ মাত্র ১০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৪০ কোটি টাকা। এটিই এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বিয়ে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক