মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে ঐক্যফ্রন্টের ১৭ প্রার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ১৭ প্রার্থী কারাগারে রয়েছেন। এ ছাড়া জোটের হাজার হাজার নেতাকর্মীও কারাগারে রয়েছেন।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে প্রীতম-জামান টাওয়ারের সামনের একটি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জগলুল হায়দায় আফ্রিক।

সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পড়েন জগলুল হায়দায় আফ্রিক। সংবাদ সম্মেলনে ছিলেন প্রফেসর নুরুল আমীন বেপারী, জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

জগলুল হায়দায় আফ্রিক বলেন, কারাগারে থাকা জাতীয় ঐক্যফ্রন্টের ১৭ জন প্রার্থী হলেন, নরসিংদী-১ খায়রুল কবীর খোকন, কুমিল্লা-১০ মনিরুল হক চৌধুরী, গাজীপুর-৫ ফজলুল হক মিলন, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিউর রহমান, টাঙ্গাইল-২ সুলতান সালাহউদ্দিন টুকু, চট্টগ্রাম-৯ ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৪ আসলাম চৌধুরী, গোপালগঞ্জ-৩ এস এম জিলানী, মাগুরা-১ আনোয়ার হোসেন, চট্টগ্রাম-১৫ আ ন ম শামসুল ইসলাম, কক্সবাজার-২ এ এইচ এম হামিদুর রহমান আজাদ, সাতক্ষীরা-২ মুহাম্মদ আবদুল খালেক, খুলনা-৬ আবুল কালাম আজাদ, ঠাকুরগাঁও-২ মাওলানা আবদুল হাকিম, সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, কুষ্টিয়া-১ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, যশোর-২ আবু সাঈদ মো. শাহাদাত।

সংবাদ সম্মেলনে আফ্রিক বলেন, তফসিল ঘোষণার দিন কারাগারে ছিল ৯০ হাজার বন্দী। অথচ গত বৃহস্পতিবার দাঁড়ায় ৯৭ হাজারে। বর্তমানে সেটা বেড়ে লক্ষাধিক। ইতিমধ্যে মামলা হয়েছে ৮৪৪টি, আহত হন ১৩ সহস্রাধিক, নিহত ৯ জন, হামলা হয়েছে ২ হাজার ৮৯৬টি। দিন দিন এ পরিসংখ্যান জ্যামিতিক হারে বাড়ছেই। গণগ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের কারাগারগুলোকে ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের দিয়ে ভরে ফেলা হচ্ছে।

ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির আহ্বায়ক বলেন, আজ সকালে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বিএনপির যুগ্মমহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের লালমাটিয়ার বাসায় আইনশৃঙ্খলা বাহিনী তাণ্ডব চালিয়েছে। এ সময় আলালের স্ত্রী ও সন্তানের সঙ্গে অশোভন আচরণ করেছে। ওই সময়ে মোয়াজ্জেম হোসেন আলাল বাসায় ছিলেন না।

আদালতের মাধ্যমে ২৩ আসনে প্রার্থিতা বাতিল ও স্থগিত করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট জানায়, জাতীয় ঐক্যফ্রন্টের যৌক্তিক দাবি সত্ত্বেও এসব আসনে পুনঃতফসিল ঘোষণা করা হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক