,

বর্ষীয়ান অভিনেতা হাসপাতালে কাদের খান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা কাদের খান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল মঙ্গলবার চিকিৎসার জন্য তাকে কানাডার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দ বাজার এর প্রতিবেদন অনুযায়ী, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় কাদের খানকে। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় তার মুখে মাস্ক পরিয়ে শরীরে অক্সিজেন দেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ৮১ বছর বয়সী এই তারকা।

নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ তার শরীরে বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যাও ধরা পড়েছে। ফলে, ক্রমশ খারাপ হতে শুরু করেছে বলিউড অভিনেতার শারীরিক অবস্থা।

কানাডায় বেশ কয়েক বছর ধরেই ছেলের পরিবারের সঙ্গে থাকছেন কাদের খান। কিছুদিন আগেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল প্রবীণ এই অভিনেতার। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন তার ছেলে সরফরাজ। তবে অস্ত্রোপচার সফল হলেও, শারীরিক দুর্বলতা তো বটেই, থাকায় হাঁটাচলার ক্ষমতা একেবারে হারিয়ে ফেলেন কাদের খান।

সরফরাজের অভিযোগ, তার বাবাকে সবাই ভুলে গেছেন। ইন্ডাস্ট্রির কেউ তাকে মনে রাখেননি।

১৯৭৩ সালে ‘দাগ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাদের খানের। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সেইসঙ্গে পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর