,

ভোট দিতে পারবেন না কারাবন্দি খালেদা জিয়া ও প্রার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : এবারের সংসদ নির্বাচনেও কারাবন্দি ভোটাররা ভোট দিতে পারছেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারাগারে রয়েছেন তাঁরাও সংসদ নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী গত রাতে কালের কণ্ঠ’কে বলেন, ‘কারাবন্দিদের জন্য ভোট দেওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি।’

জানা যায়, বর্তমানে কারাবন্দিদের সংখ্যা ৮০ হাজারের কাছাকাছি। এসব বন্দির বেশির ভাগই ভোটার।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, এর আগে সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনেও সময় নেই—এই অজুহাতে কারাবন্দিদের ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়নি।

জানা যায়, এবারের নির্বাচনে বিএনপির ১৫ জন প্রার্থী গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। নির্বাচনী প্রচার চালানোর সময় বা বাড়ি থেকে অথবা অন্য স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন মামলা রয়েছে। সূত্র: কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস