মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি সাংবাদিকদের জন্য বিএনপির মিডিয়া সেন্টার

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিয়মিত সংবাদ পরিবেশন, ব্রিফিং ও তথ্য সরবারাহের জন্য বাংলাদেশে আগত বিদেশি সাংবাদিকদের জন্য আগামী ৩০ ডিসেম্বর পৃথক মিডিয়া সেন্টার গঠন করেছে বিএনপি।

মিডিয়া সেন্টারের দায়িত্বে থাকবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান।

বৃহস্পতিবার রাতে নজরুল ইসলাম খান স্বাক্ষরিত মিডিয়া সেন্টার গঠনের একটি বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন চেয়ারপর্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

ভোটের দিন সকাল থেকে ভোটের ফলাফল সম্পন্ন হওয়া পযন্ত গুলশান- ২ এর ৮৬ নং রোডের ৬ নাম্বার বাসায় মিডিয়া সেন্টারটি চালু থাকবে বলে এতে জানানো হয়।

মিডিয়া সেন্টারে এসে বিদেশি সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক