মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত প্রাঙ্গণে বাবা-ছেলের চুম্ম: যা বললেন ফারুকী

news-image

বিনোদন প্রতিবেদক : আদালত প্রাঙ্গণে হাতকড়া পরিহিত বাবা তার সন্তানকে আদর করে চুমু খাচ্ছে-সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এমন একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি সবার মনকেই নাড়া দিয়েছে। অনেকেই আবার আবেগাপ্লুত হয়ে দেশের রাজনীতির কড়া সমালোচনাও করছেন। এমন ছবি জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীরও দৃষ্টি এড়ায়নি। বাবা-ছেলের এমন ভালোবাসা তার মনকেও নাড়া দিয়েছে। আর তাই তো তিনি ফেসবুকে লিখেছেন নিজের অনুভূতির কথা।

আজ বৃহস্পতিবার সকালে ফারুকী তার ফেসবুকে লিখেন- ‘গত কিছুদিন যাবত যা হচ্ছে, তা দেখে একটা কথাই বারবার মনে হচ্ছিলো, বাংলাদেশ নিডস এমপ্যাথি। কাউকে গুম করার আগে, আঘাত করার আগে ভাবা দরকার এই আঘাত আমার উপর আসলে কেমন লাগবে আমার। কোনো বাবাকে সন্তানের কাছ থেকে কেড়ে নেওয়ার আগে ভাবা দরকার, আমার ক্ষেত্রে এটা হলে কেমন লাগবে।

কালকে কোর্ট প্রাঙ্গণে হাতকড়া লাগানো বাবার সন্তানকে চুমু খাওয়ার ছবিটা দেখে এক বিনিদ্র রাত কেটেছে আমার। বাবারা সন্তানদের কাছে সুপারম্যান। সেই সুপারম্যানের এই অসহায়ত্ব, আমাকে পরাজিত করেছে। আমি ভাবছিলাম, “উই নিড এমপ্যাথি”! এমনকি যে পুলিশ ভাই তাকে বেঁধে নিয়ে যাচ্ছিলেন তারও হয়তো এরকম একটা বাচ্চা আছে। তারও অবকাশ আছে ভাবার, আহারে আমার সাথে এরকম হলে আমার ভেতরটায় কি হতো?’

এছাড়াও গতকাল আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনে ধানের শীষ প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে তার অফিসে গিয়েছিলেন আওয়ামী লীগ নেতা নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। রাজনীতিবিদদের এমন সম্পর্ককে সাধুবাদ জানিয়েছে ফারুকী লিখেন- ‘নসরুল হামিদ বিপু ভাই আহত গয়েশ্বর রায়কে দেখতে গিয়ে যে কথাগুলো বললেন, আমরা আশা করবো এই স্পিরিটটা সারা দেশে ছড়িয়ে পড়বে। এই রাজনীতিই আমরা ২০১৮-তে দেখতে চাই। বিপক্ষ প্রার্থী বা সমর্থকদের মারধর বা গ্রেপ্তারের রাজনীতি না। এই দেশে দুই পক্ষকেই থাকতে হবে। কেউ কাউকে নির্মূল করতে পারবো না।’

সবশেষে ফারুকী তার ফেসবুকে লিখেন, ‘এমপ্যাথি, এমপ্যাথি ইজ হোয়াট উই নিড। এটা একুশে আগস্ট গ্রেনেড হামলার পরে বলেছিলাম, এখনও বলি।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক