মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়ন পাবে জামায়াত নেতারা জানলে ঐক্যফ্রন্টে আসতাম না : ড. কামাল

news-image

বিএনপি থেকে মনোনয়ন নিয়ে জামায়াতে ইসলামীর নেতারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে-এটা জানলে জাতীয় ঐক্যফ্রন্টে আসতেন না বলে জানিয়েছেন জোটটির আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. কামাল হোসেন এ কথা জানান। ওই সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার পত্রিকাটিতে প্রকাশ করা হয়।

২০১৩ সালের ১ আগস্ট নির্বাচন কমিশন (ইসি) থেকে জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেন হাইকোর্ট। এরপর চলতি বছরের ২৯ নভেম্বর চূড়ান্তভাবে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ইসি।

বিএনপির ধানের শীষ প্রতীকে জামায়াতের ২২ জন নেতার নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, ‘দুঃখের সঙ্গে আমাকে বলছে হচ্ছে, জামায়াত নেতাদের মনোনয়ন দেওয়াটা বোকামি। আমি লিখিত দিয়েছি যে, জামায়াতকে কোনো সমর্থন দেওয়া এবং ধর্ম, মৌলবাদ, চরমপন্থাকে সামনে আনা যাবে না। যদি জানতাম, জামায়াত নেতারা বিএনপি থেকে মনোনয়ন পাবে তাহলে আমি এতে (জাতীয় ঐক্যফ্রন্ট) যোগ দিতাম না। কিন্তু ভবিষ্যৎ সরকারে যদি জামায়াত নেতাদের কোনো ভূমিকা থাকে, তাহলে আমি তাদের সঙ্গে একদিনও থাকবো না।’

ড. কামাল বলেন, ‘আমি ভোটের দিনের অপেক্ষায় আছি। ভোটের দিন একটি স্বাধীনতার দিন। যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে তা হবে দ্বিতীয় স্বাধীনতার দিন। এখন গণতন্ত্র বিপদগ্রস্ত। যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে স্বাধীনতা অর্থপূর্ণ হবে।’

ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে গণফোরামের সভাপতি বলেন, ‘ভারতকে বিএনপি বলেছে, তাদের ভুল ছিল। খালেদা জিয়া যখন ভারত গেলেন তখন তিনি তাদের এটা বলেছেন। এটা তাদের ভুল উপলব্ধির প্রক্রিয়ার অংশ, খালেদা জিয়া নিজেদের অবস্থান সংশোধন শুরু করেছেন।’

ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন কি না-এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, ‘আমি, হ্যাঁ বা না বলবো না। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো পদ ও বেতন ছাড়াই কাজ করতে আগ্রহী।’

পুলিশের আচরণ নিয়ে ড. কামাল হোসেন বলেন, ‘পুলিশের দিকে দেখুন, তারা কী করছে? পুলিশ এখন দলীয় লাঠিয়ালে পরিণত হয়েছে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক