,

জিৎ আসছেন ‘বাচ্চা শ্বশুর’ নিয়ে

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জিরো’ চলতি মাসেই মুক্তি পেয়েছে। ছবিটিতে ‘বামুন’ চরিত্রে বাজিমাত করেছেন বলিউড কিং শাহরুখ খান। বলিউডের সেই ছবি থেকে ইন্সপায়ার্ড হয়ে টালিউডে সিনেমা তৈরি হচ্ছে।

বলিউডের ওই ছবির প্লটের একাংশ নিয়ে একেবারে অন্যরকমভাবে ছবি তৈরি করছে টালিউড পরিচালক। জিৎ এর আগামী ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই এমনটা দাবি করছে নেটিজেনরা।

জানা যায়, সিনেমা প্রেমীদের দাবি জিৎ এর আগামী ছবি ‘বাচ্চা শ্বশুর’ এর ফার্স্ট লুক বের হতে না হতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমত বড় পর্দায় ফের জিৎ এবং চিরঞ্জিত একসঙ্গে। অন্যদিকে জিৎ এর শ্বশুরের চরিত্রে রয়েছেন চিরঞ্জিত।
পুরোপুরি কমেডি ছবি। কিন্তু নেটিজেনের দাবি ‘জিরো’ ছবি থেকে অনুপ্রাণিত হয়েছে ‘বাচ্চা শ্বশুর’। ‘জিরো’তে বামনের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। এই ছবিতে বামনের চরিত্রে অভিনয় করবেন চিরঞ্জিত।

সেই নিয়ে তৈরি ছবির চিত্রনাট্য। বামন শ্বশুরকে নিয়ে জামাইয়ের নাজেহাল অবস্থা। কমেডির মোড়কে প্রথমবার টালিউড এমন ছবি উপহার দিতে চলেছে দর্শকদের। জিৎ এর বিপরীতে রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়।

বড়দিনে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনে জিৎ প্রশংসিত হয়েছে। ছবির পোস্টারও বেশ ইন্টারেস্টিং। জিৎ এর কাঁধের উপর চেপে বসেছেন চিরঞ্জিত। অ্যানিমেশন এবং ফটোশপের কায়দায় চিরঞ্জিতের উচ্চতা বেশ খানিকটা কমিয়ে দিয়ে হাস্যকর পোস্টারের রূপ দেওয়া হয়েছে। কমেডি ছবিটির পরিচালনায় রয়েছেন পাভেল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর