মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন এরশাদ

news-image

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ১৬ দিন পর দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে আজ বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরশাদের দেশে ফেরার তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিমানবন্দরের ফ্লাইট অপারেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম।

বিমান বন্দরে হুসেইন মুহম্মদ এরশাদকে স্বাগত জানান তার বিশেষ সহকারী এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এস এম ফয়সল চিশতী, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

এর আগে গত ১০ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক