ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী জামায়াত নেতা ঢাকা থেকে সন্ত্রীক গ্রেফতার

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান ও তার স্ত্রীকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোর রাতে ঢাকার রায়ের বাজার এলাকায় মেয়ের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, জেলা মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের উপর হামলার পরিকল্পনা, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলাসহ ২৭টি মামলা রয়েছে জামায়াত নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে দীর্ঘ তল্লাশির পর ঢাকা থেকে ভোরে তাকে ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এ সময় তার কাছ থেকে ২টি ল্যাপটপ, ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মতিয়ার রহমানের স্ত্রীর বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা