মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাতে দেশে ফিরছেন এরশাদ

news-image

নিজস্ব প্রতিনিধি : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেকআপ শেষে আজ বুধবার দেশে ফিরছেন।

রাত ৯টা ৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী।

তিনি বলেন, ‘২৪ ডিসেম্বর স্যারের দেশে ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ শরীর খারাপ হওয়ায় আসার তারিখ পরিবর্তন হয়েছে।’

এরশাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এর আগে গত ১১ ডিসেম্বর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।