,

নতুন সম্পর্কে আমির!

news-image

বিনোদন ডেস্ক : প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদ। পরে গাঁটছড়া বাঁধেন কিরণ রাও-এর সঙ্গে। এখন সে সম্পর্কও বাদ। ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বেশ কিছুদিন ধরেই বি টাইনে এমন গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্ক রয়েছে আমির খানের।

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, ‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের পর থেকেই ফাতিমা সানা শেখের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আমিরকে। শোনা যায়, আমির খান নাকি সম্প্রতি লন্ডনে গিয়েও, সেখানে ফিটনেস ট্রেনিংয়ের জন্য ডেকে নেন ফাতিমাকে, যা নিয়ে কেউই মুখ খোলেননি।

সম্প্রতি আমির খানের সঙ্গে সম্পর্ক রয়েছে কি না এ বিষয়ে প্রশ্ন করা হয় ফাতিমা সানা শেখকে? এ ব্যাপারে অভিনেত্রী বলেন, মাঝে মধ্যেই তার ছবি বের হয়, যেখানে আমির খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা কথা লেখা থাকে।

বিষয়টি নিয়ে তিনি কখনোই মুখ খোলেননি বলে জানান ফাতিমা। তবে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানান তিনি।

ফাতিমা বলেন, ‘মানুষ যা খুশি তাই বলতে পারেন, কিন্তু তা নিয়ে মাথা ঘামালে চলে না।’ লোকের অযথা কথা নিয়ে তিনি কখনো মাথা ঘামাবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন ‘ঠাগস অফ হিন্দোস্তান’ অভিনেত্রী।

আমির খানের সঙ্গে সম্পর্ক রয়েছে কি না, এই প্রথম এ বিষয়ে খোলাখুলি মন্তব্য করলেন ফাতিমা। তবে এ বিষয়ে কখনোই মুখ খুলতে দেখা যায়নি আমিরকে। এমনকি ফাতিমার এই সাক্ষাৎকারের পরও চুপ রয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর