,

শেষ মুহূর্তে বেবী নাজনীন পেলেন ধানের শীষ

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। মো. আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা স্থগিত করার পর এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান।

মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিটার্নিং কর্মকর্তা বরাবর এক চিঠিতে এ মনোনয়ন চূড়ান্ত করেন। চিঠিতে মির্জা ফখরুল বলেন- বেবী নাজনিনও বিএনপির বৈধ প্রার্থী। তাই তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দের অনুরোধ করা হল।

এর আগে বেবী নাজনীনকে বিকল্প প্রার্থী হিসেবে রেখে মো. আমজাদ হোসেনকে মনোনয়ন দেয় বিএনপি। তবে সোমবার মো. আমজাদ হোসেনের প্রার্থিতা স্থগিত করেন হাইকোর্টের চেম্বার আদালত।

উল্লেখ্য, বেবী নাজনীন বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। খালেদা জিয়াকে ‘মা’ সম্বোধন করা বেবীকে বিভিন্ন সময় বিএনপির কর্মসূচিতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর