মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৯ সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণে চায় না আওয়ামী লীগ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৯টি সংস্থার নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি বাতিলের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম এই দাবি জানিয়েছেন।

সংস্থাগুলো হলো ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, লাইট হাউজ, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, জাগরণী চক্র ফাউন্ডেশন, নবলোক, কোস্ট ট্রাস্ট, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এবং নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এইচ টি ইমাম বলেন, ‘বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত অথবা তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সমর্থনকারী ও অনুভূতিশীল ৯টি স্থানীয় সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। এসব সংস্থা মোট ১৪০টি সংসদীয় আসনে প্রায় ৬ হাজার ৫৮৫ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে। এদের প্রায় সবাই বিএনপি-জামায়াতের সক্রিয় কর্মী।’

নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এটা করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমরা (গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১ অনুচ্ছেদের বিধানের আলোকে এই ৯ সংস্থার অনুমতি বাতিলের দাবি জানাচ্ছি।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা দুইবার লিখিতভাবে ইসিকে (নির্বাচন কমিশন) জানিয়েছি আমাদের আপত্তির কথা।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক