,

হিরো আলমের প্রচারণায় ৫০০ নায়িকা নামার অপেক্ষায়

news-image

বিনোদন প্রতিবেদক : নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি। প্রার্থীরা যার যার চূড়ান্ত প্রচারণা চালাচ্ছেন নিজ নিজ এলাকায়। সেদিক দিয়ে পিছিয়ে নেই হিরো আলমও (আশরাফুল ইসলাম আলম)। বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছে সোশ্যাল মিডিয়ার এই আলোচিত ব্যক্তি। এইবার নির্বাচনী প্রচারণায় তারকাদের অংশ গ্রহণ চোখে পড়ার মতোই। কিন্তু হিরো আলম বললেন উল্টো কথা। তিনি নাকি তার নায়িকাদের নিয়ে মাঠে নামতে চাননি।

হিরো আলমের সঙ্গে যেসব অভিনেত্রী অভিনয় করেছেন তাদের মাঠে নামালে পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারে মন্তব্য করেছেন তিনি।

হিরো আলম বলেন, ‘আমি প্রায় ৫০০ ভিডিও করেছি। তাহলে আমার নায়িকারাও ৫০০’র মতোই হবে। নায়িকারা মাঠে নামতে চাই কিন্তু আমি নামতে দিচ্ছি না। আমি বের হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমার সঙ্গে এতগুলো নায়িকা নির্বাচনী প্রচারণায় অংশ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে যাবে।’

প্রচারণায় শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে খুশি হিরো আলম। তিনি বলেন, ‘আমি শান্তিপূর্ণভাবে মানুষের দ্বারে দ্বারে যেতে পারছি। এখনও কোনো বাধার মুখে পড়িনি। বিএনপি-আওয়ামী লীগের মধ্যেও এখন পর্যন্ত সংঘাত হয়নি এখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মানুষ ঠিকঠাক ভোট দিতে পারলে আমি অবশ্যই জয়ী হব।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর