মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষ নারীর তুলনায় অধিক সংবেদনশীল

news-image

বিনোদন ডেস্ক : মার্কিন পপতারকা, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও প্রযোজক জেনিফার লোপেজ মনে করেন, নারীর তুলনায় পুরুষ অনেক বেশি ভঙ্গুর ও সংবেদশনীল। শক্তিশালী ও তেজস্বী নারীর প্রতি তাই এই শিল্পীর অনুরোধ, তাঁরা যেন তাঁদের পুরুষের প্রতি আচরণের ক্ষেত্রে ‘পা মেপে’ চলেন।

‘একজন নারী হিসেবে মনে করি, আমরা সব সময়ই তা করি। আমাদের দুর্বল, সংবেদনশীল লিঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আমার মতে সত্যটা হলো, পুরুষ আরো বেশি ভঙ্গুর ও সংবেদনশীল’, বলেন ৪৯ বছর বয়সী এ বিশ্বতারকা।

তাই পুরুষের ‘ভঙ্গুর ইগো’র দিকে খেয়াল রেখে তাঁদের প্রতি আচরণে আরো ‘সচেতন’ হওয়ার কথা বলেছেন জেনিফার।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্যাশন ও সংস্কৃতিবিষয়ক সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন এ শিল্পী।

সংবেদনশীল পুরুষের প্রতি অধিক সচেতন হওয়ার এই আহ্বান বিশেষ করে সেইসব নারীকে করেছেন লোপেজ, যাঁরা ‘শক্তিশালী ও জেদি’। বলেছেন, যেসব পুরুষ খুব একটা ‘আত্মবিশ্বাসী’ নন, আর ‘আত্মনিরাপত্তা’ও নেই, তাঁদের প্রতি আচরণে পা মেপে অর্থাৎ সতর্কতার সঙ্গে

চলতে হবে।

বিশ্বের অন্যতম উপার্জনকারী ও সম্পদশালী শিল্পী জেনিফার লোপেজ। সংগীত জগতের পাশাপাশি হলিউডেও রয়েছে তাঁর তারকাখ্যাতি। পেয়েছেন নানা সম্মানীয় পুরস্কার। সূত্র : ডেকান ক্রনিকল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক