,

নৌকার বিজয় সুনিশ্চিত : মোহাম্মদ নাসিম

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত জানিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সারাদেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। মেসি, নেইমার গোল মিস করলেও শেখ হাসিনা গোল মিস করবেন না।

সোমবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাঘাটা-ফুলছড়ি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচালের যতোই চেষ্টা করুক তাদের চেষ্টা কখনো সফল হবে না।
এসময় সাঘাটা-ফুলছড়ি আসনের আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের সভাপতি ডা. শাহাদত হোসেন, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি, ওর্য়াকাস পার্টির পলিট বুরো সদস্য আমিনুর ইসলাম গোলাপ, জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। সূত্র : বাংলানিউজ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর