মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফারুকের প্রার্থিতা বাতিলে আদালতে পার্থ

news-image

ইউএনবি : ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফারুকের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেছেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের অবকাশকালীন বেঞ্চে বিজেপি চেয়ারম্যান পার্থের আবেদন নিয়ে আংশিক শুনানি হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বুধবার।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী।

পার্থের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘ফারুক ঋণখেলাপি এটা আত্মস্বীকৃত। ঋণখেলাপি থেকে মুক্ত হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের আগে হাইকোর্টে উনি রিট করেন, কিন্তু কোনো আদেশ হয়নি।’

আইনজীবী আরও বলেন, ‘ফারুক হলফনামায় বলেছেন, “ঋণ পুন:তফসিলের আবেদন করা হলেও ব্যাংক কী করেছে আমার জানা নেই।” অর্থাৎ তিনি ঋণখেলাপি।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক