,

সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা চলছে : আইএসপিআর

news-image

নিউজ ডেস্ক : সেনাবাহিনীর নামে ভুয়া (Fake) ওয়েবসাইট/ফেসবুক পেইজ/ইউটিউব চ্যানেলে মিথ্যা তথ্য ও প্রপাগান্ডার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া (Fake) ওয়েবসাইট, ফেসবুক একাউন্ট, ইউটিউব চ্যানেল ব্যবহার করে বিভিন্ন প্রকার মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম : Bangladesh Army ও Join Bangladesh Army। সেনাবাহিনীর ফেসবুক পেজের নাম : Bangladesh Army ও ইউটিউব চ্যানেলের নাম : Bangladesh Army।এগুলো ব্যতিত অন্যান্য সকল ভুয়া (Fake) ওয়েবসাইট/ ফেসবুক পেইজ/ ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও প্রপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’

একইসঙ্গে সর্বসাধারণকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সম্বলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর