মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থিতা থাকছে জামায়াত নেতাদের : ইসি সচিব

news-image

নিউজ ডেস্ক : একাদশ সংসদ নির্বাচনে জামায়াতের ২৫ প্রার্থীর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, জামায়াতের নয়, কমিশন পর্যালোচনা করে দেখেছে যে, তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী। তাই কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ বলে সিদ্ধান্ত দিয়েছেন। জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বাতিলের আইনগত কোনো সুযোগ নেই।

নির্বাচন কমিশন আরো জানিয়েছে, আদালতের রায়ে যেসব আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়েছে, সেগুলোতে নির্বাচন স্থগিত বা বিকল্প প্রার্থী মনোনয়নের সুযোগ নেই।

অপরদিকে ধানের শীষের প্রার্থী জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা ফজলে রাব্বীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ইসি সচিব জানান, এ আসনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ২৭ জানুয়ারি।

আরো পড়ুন: সিনেমায় কাজ করতে গিয়ে ঘেন্না জন্মেছিল

জামায়াতের ২৫ জন নেতার প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে একটি আবেদন করা হয়। পরে ওই প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেন চার ব্যক্তি। শুনানি নিয়ে আদালত তিন কার্য দিবসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক