,

শাহরুখ খানের ‘জিরো’ ছবি দেখে মুগ্ধ মালালা

news-image

অনলাইন ডেস্ক : শাহরুখ খানের ‘জিরো’ ছবি দেখে মুগ্ধ নোবেলজয়ী মালালা ইউসুফ জাই। বলিউডের রোমান্টিক হিরোকে যেমন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তেমনই তার অভিনয়ও মন ছুঁয়ে গেছে এই নোবেলজয়ীর। ‘জিরো’ ছবি দেখার পর এক ভিডিও বার্তায় মালালা সেই উচ্ছাসের কথাই জানিয়েছেন তিনি।

শাহরুখের খানের অনেক বড় ফ্যান মালালা ইউসুফ। তাই বাদশার ছবি মুক্তি পেতেই শুক্রবার সপরিবারে ছুটে যান সিনেমা হলে। পরে একটি ভিডিও বার্তায় মালালা জানান, ছবিটি দেখে তিনি ও তার পরিবারের সকলে খুব খুশি। ছবিটি খুবই উপভোগ্য হয়েছে। তার পরিবারের সকলের ‘জিরো’ ছবিটি পছন্দ হয়েছে। মালালার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মালালা এর আগেও ৫৩ বছর বয়সী অভিনেতার সঙ্গে দেখা করার আবদার জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, শাহরুখ অক্সফোর্ড ইউনিভার্সিটি আসলে একবার যেন তার সঙ্গে দেখা করেন৷

এদিকে, প্রথমদিনেই ভারতে ২০.১৪ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ খানের ‘জিরো’। আনন্দ এল রাইয়ের ছবিটিতে এক বামনের চরিত্রে দেখা গেছে কিং খানকে। তার বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। এখন পর্যন্ত ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে ফিল্ম ক্রিটিকদের মনে ‘জিরো’ কোনো দাগ কাটতে পারেনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর