,

সেন্ট মার্টিনস ভ্রমণ চার দিন বন্ধ থাকবে

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চার দিন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনস পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে। নির্বাচনে নিরাপত্তাজনিত কারণে গতকাল শনিবার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন- ‘নির্বাচনের সময় দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে চারদিন সেন্ট মার্টিনস ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে।’

তিনি বলেন, ২৮ থেকে ৩১ ডিসেম্বর চারদিন টেকনাফ থেকে সেন্ট মার্টিনসগামী পর্যটকবাহী কোনো জাহাজ ছাড়বে না। এ কারণে ওই চার দিন দেশি-বিদেশি পর্যটকরা সেন্ট মার্টিনস ভ্রমণে যেতে পারবে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরির্দশক (পরিবহন) মোহাম্মদ হোসেন বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে চার দিনের জন্য টেকনাফ-সেন্ট মার্টিনস নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হবে। তবে নির্বাচন পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরলে পুনরায় এ রুটে জাহাজ চলাচল শুরু হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে টেকনাফ-সেন্ট মার্টিনস নৌরুটে ছয়টি জাহাজ চলাচল করছে। সেগুলো হচ্ছে- কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, বে-ক্রুস, এলসিটি কাজল, এমভি ফারহান ও গ্রীণ লাইন।’

উল্লেখ্য, পর্যটন জেলা কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে কক্সবাজার-৪ আসনটি গঠিত। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই উপজেলায় একটি পৌরসভা ও এগারটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ১৪৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৩২ হাজার একজন।কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর