,

চিত্রনায়ক ফারুক ভিডিও বার্তায় যা বললেন

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রে ‘মিয়া ভাই’ খ্যাত আকবর হোসেন পাঠান ফারুক এবার নেমেছেন ভোটের মাঠে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৭ আসন থেকে নৌকা প্রতীকে লড়ছেন তিনি।

নির্বাচনী প্রচারণায় সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন চিত্রনায়ক ফারুক। ২ মিনিট ২৮ সেকেন্ডের ওই ভিডিওবার্তায় তিনি তুলে ধরেছেন নিজের কর্মজীবন ও মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতি।

ভিডিওটির শুরুতেই চিত্রনায়ক ফারুক তার পরিচয় তুলে ধরেন। এরপর পর্দায় মুক্তিযুদ্ধের ও চলচ্চিত্রের স্মৃতিমাখা দুটি ছবি তুলে ধরা হয়। এরপরই ‘সারেং বউ’ ছবির ‘ওর নীল দরিয়া’ গানটি তুলে ধরা হয়।

ভিডিও বার্তায় ফারুক বলেন, ‘কর্মজীবনে চেষ্টা করেছি, আমার অভিনয়ের মাধম্যে আপনাদের আনন্দ দিতে। বিনিময়ে আপনাদের যে ভালোবাসা পেয়েছি, তা আমার সারা জীবনের পথচলার সাথী হয়ে রয়েছে।’

পর্দার বাইরের কথা জানাতে গিয়ে ফারুক বলেন, পর্দার বাইরে আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। বাংলাদেশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করি। আর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করার অভিজ্ঞতা আমাকে গর্বিত করে।’

ভিডিওবার্তায় এরপরই চিত্রনায়ক ফারুক তার নির্বাচনী এলাকা ও প্রতীকের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘জানেন, আমার শক্তিটা কি? আমার শক্তি আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসার প্রতিদান হিসেবে দেশের সেবা করতে আমি প্রস্তুত।’ তার নির্বাচনী এলাকার মানুষকে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।

https://www.facebook.com/farooquepathanbd/videos/379111645995465/?t=144

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর