,

আ.লীগ ২৭ ডিসেম্বরের মধ্যে জয় নিশ্চিত করতে চায় : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ জয় নিশ্চিত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বিভিন্ন থানার ওসিরা ভোট ডাকাতির জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘২২-২৩টা আসনের প্রার্থিতা বাতিল করার নাকি পরিকল্পনা চলছে। ইসি কর্তৃক চূড়ান্ত করার পর তাদের এই প্রার্থিতা বাতিল হবে, যা চরম প্রতারণা। এই দায় ইসিকেই নিতে হবে। মোট কথা ২৭ তারিখের মধ্যে এই জয় তারা নিশ্চিত করতে চায়।’

বিএনপির এ নেতা বলেন, ‘ঢাকাসহ সারা দেশে আইন-শৃঙ্খলা বাহিনী মরণকামড় দিচ্ছে। আজ রাত থেকে আরও কয়েকগুণ নেতাকর্মীকে গ্রেপ্তারের আশঙ্কা করছি আমরা।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর