আয়েশা টাকিয়ার এ কী অবস্থা
এক সময়ে বলিউড কাঁপিয়েছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। অভিনয় করেছেন ‘দাবাং খান’ সালমানের বিপরীতেও। তিনি আর কেউ নন, বলিউডের এক সময়ের সুন্দরী অভিনেত্রী আয়েশা টাকিয়া। কিন্তু, এবার এ কী অবস্থা হলো বলিউডের এই অভিনেত্রীর? এখন তাকে দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন।ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, গত ২০ ডিসেম্বর প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের রিসেপশনে হাজির হন আয়েশা।
স্বামী ফারহান আজমির হাত ধরে ব্যান্দ্রার ওই পাঁচতারা হোটেলে আসেন তিনি। কিন্তু আয়েশা টাকিয়ার এমন রূপ দেখে অবাক হয়ে যান অনেকেই। নিক-প্রিয়াঙ্কার রিসেপশনের পর আয়েশার ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।জানা গেছে, সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে ফারহান আজমির সঙ্গে বিয়ের পর থেকে একটু একটু করে বলিউড থেকে মুখ ঘোরাচ্ছিলেন আয়েশা। শেষে সন্তানের জন্মের আগে থেকে বিটাউনের ক্যামেরা, লাইট থেকে প্রায় সরে যান তিনি।
ফলে বলিউডের কোনো পার্টিতেই সেভাবে তার উপস্থিতি চোখে পড়ে না।ফারহান আজমির সঙ্গে বিয়ের পরই অভিনয় জগতকে ক্রমশ বিদায় জানান বলিউডের এই সুন্দরী নায়িকা। এর পর মাঝে শোনা যায়, আয়েশা নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। ওই সময়ও তার বেশ কিছু ছবি ভাইরাল হয়। ওই ঘটনার পর এবারও প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের মুম্বাই রিসেপশনে হাজির হলে, ভাইরাল হয়ে যায় আয়েশা টাকিয়ার সেই ছবি।
মাত্র ১৫ বছর বয়সে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন আয়েশা। ২০০৪-এ তার প্রথম সিনেমা ‘টারজান: দি ওয়ান্ডার কার’ সেই সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। প্রথম সিনেমাই হিট। বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছিলেন তিনি। তার অভিনীত ‘ওয়ান্টেড’-ও সুপারহিট ছিল। ২০১৩-তে ‘আপ কে লিয়ে হম’—এর পরে আর তাকে বলিউডে দেখা যায়নি।










