মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এশিয়াটিক জে ডব্লিউটি’র ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কর্মরত হারুনুর রশীদ অপুকে গোপনে বিয়ে করেছেন তিনি।

১৮ ডিসেম্বরে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপুর সঙ্গে তোলা বিয়ের একটি ছবি পোস্ট করেন ফরিয়া।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এই জুটির আংটি বদল হয়। তিন বছর ধরে তাদের দুজনের বন্ধুত্ব। এর আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ও ফেসবুকে ভেসে এসেছিল অভিনেত্রী ফারিয়া বিয়ের গুঞ্জন।অবশেষে অপুকে বিয়ে করার কথা নিজ মুখেই জানান এ অভিনেত্রী।

তিনি বলেন, সম্প্রতি আমাদের বিয়ের আকদ হয়েছে।চেয়েছিলাম বিবাহোত্তর সংবর্ধনার পর ছবিগুলো প্রকাশ করতে। কিন্তু আমার ও অপুর আত্মীয়স্বজনরা ছবিগুলো ফেসবুকে দেওয়ায়, আমিই এবার নিজ বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করি।

তিনি বলেন, নতুন বছরের ২৬ জানুয়ারি গায়ে হলুদের অনুষ্ঠান করবেন। এরপর ১ ফেব্রুয়ারি অনুষ্ঠান হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনার।

২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে অপুর অঙ্গে ফারিয়ার বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের দিকে গড়ায়। অবশেষে বিয়ের মাধ্যমের আবদ্ধ হন এই প্রেমিক জুটি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক