,

সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ : বেনজীর আহমেদ

news-image

বিশেষ প্রতিনিধি : র‌্যাব প্রধান বেনজীর আহমেদ বলেছেন, ‌‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ (পিসফুল)। ভোটাররা সবাই শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নতুন সরকার গঠন করবেন।

শুক্রবার বেলা ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

র‌্যাব মহাপচিালক বলেন, এক সপ্তাহ পরই জাতীয় নির্বাচন। নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং সরকার গঠন করবেন। নির্বাচনে অতীতের মতো সাংবাদিক ও আমরা একসঙ্গে কাজ করবো।

র‌্যাব মহাপরিচালক বলেন, অপরাধ কমলেও নতুন নতুন অপরাধ সংঘঠিত হচ্ছে। এই বিষয়টি ক্রাইম রিপোর্টাররা তুলে আনতে পারেন। ফিন্যানসিয়াল ও সাইবার ক্রাইম বাড়ছে। মিথ্যে কথা ও প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। যদিও মিথ্যে বলে আমরা সেটা পাত্তা দিই না।

বেনজীর আহমেদ বলেন, অস্বস্তিকর, বিরক্তিকর প্রোপাগান্ডা ছড়ানোকারীরা বিকারগ্রস্ত। আমাদের বিশ্বাস, গুরুত্ব একই রকম। শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের ওই প্রোপাগন্ডা ছড়ানোয় জড়িতরা নিজেদের অসহায়ত্ব ও কুরুচির বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

র‌্যাব প্রধান আরও বলেন, ফিনান্সিয়াল ক্রাইমের ক্ষেত্রে অনেক অপরাধ হচ্ছে যা সাদা চোখে দেখা যায় না। আর্থিক খাতে প্রতারণা হচ্ছে। দেওয়ানী প্রকৃতির এসব অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ কিছু করার থাকে না। আর এসব মামলার বিচার কাজে খুবই সময় লাগে। একটা মামলার বিচার সর্বোচ্চ ৭ থেকে ৯ মাস হলো স্ট্যান্ডার্ড। এই সময়ের মধ্যেই বিচার কাজ হওয়া উচিৎ। জজ ও ম্যাজিস্ট্রেটদের সংখ্যা ও সুযোগ-সুবিধা যেন বাড়ে সেজন্য গণমাধ্যমের ভাইয়েরা কাজ করতে পারেন।

অপরাধ বিষয়ক প্রতিবেদকদের নিজেদের সহকর্মী ও বন্ধু উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক বলেন, পরিবর্তনের ছোঁয়া চারদিকে। ২০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। অনেক পরিবর্তন এসেছে। মিডিয়া জগতে দাপট ক্রাইম রিপোর্টারদের বেশি। মিডিয়ার প্রাণ বলা যায় ক্রাইম রিপোর্টাদের। দারিদ্র্যের সঙ্গে অপরাধের সম্পর্ক রয়েছে। দারিদ্র্য কমায় অপরাধও কমেছে দেশে।

সমাপনী বক্তব্য রাখেন ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সারওয়ার আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর হোসেন, র‌্যাবের এডিজি (অপস) কর্নেল জাহাঙ্গীর আলম, এডিজি অ্যাডমিন ডিআইজি জামিল আহমেদ, র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান. ডিএমপি ডিসি মিডিয়া মাসুদুর রহমান, পুলিশের সদর দফতরের সিনিয়র তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর