মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচন: মোটরসাইকেল চালানো যাবে না ৩ দিন

news-image

নিউজ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর মহাসড়ক ব্যতীত যানবাহন চলাচলে কিছু নিষেধাজ্ঞা থাকবে।

আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়িয়ে চলার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সড়ক ও পরিবহন মন্ত্রণালয় আগামী শনিবার (২২ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করবে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনে কঠোরতা রয়েছে মোটরসাইকেলের উপর। ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর মোটরসাইকেল চালানো যাবে না। তাছাড়া জনপ্রিয় মোবাইল অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং পরিবহনসেবাগুলোও বন্ধ থাকবে নির্বাচনের দিন। এছাড়াও ২৯ ডিসেম্বর দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত ব্যক্তিগত সকল ধরনের যানবাহনসহ সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপভ্যান, বাস, ট্রাক, টেম্পু, ইজিবাইক এবং নৌপথে লঞ্চ, ইঞ্জিনবোট, স্পিডবোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তিনি জানান, রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচন কমিশনের পর্যবেক্ষক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক টেলিযোগাযোগ ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলের ক্ষেত্রে এবং জাতীয় হাইওয়ে সমূহের উপর দিয়ে চলাচলরত যানবাহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক